আগামীতে সরকারের মেয়াদ ৪ বছর হতে পারে: প্রধান উপদেষ্টা
জুমবাংলা ডেস্ক : নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণ দ্রুত এগিয়ে যেতে চায়। বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় বলেও মন্তব্য করেন। তবে এর নির্দিষ্ট সময়সীমা জানাননি।
আলজাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রোববার (১৭ নভেম্বর) সাক্ষাৎকাটি প্রকাশ করা হয়। আজারবাইজানের রাজধানী বাকুকে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন।
ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয় পরবর্তী নির্বাচনের দিনক্ষণ সময় তার মনে কি আছে? জবাবে ড. ইউনূস বলেন, জনগণ এবং রাজনৈতিক দল যখনই চাইবে তখনই নির্বাচন হবে। তিনি বলেন, সবার সাথে যোগাযোগ রাখা হচ্ছে, তারা যদি বলেন, সংস্কারের দরকার নেই, নির্বাচন দিন। তবে আরও পড়ুন.

0 Comments